আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৫ কারখানায় ছুটি ঘোষণা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৩:২৪
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৫ কারখানায় ছুটি ঘোষণা
শরিফুল ইসলাম, সাভার
প্রিন্ট অঅ-অ+

ত্রিশ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছে শ্রমিকরা। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় এখন পর্যন্ত ১৫ টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কতৃপক্ষ।


বুধবার (১১ নভেম্বর) সকালে প্রতিদিনের মত শ্রমিকরা কারখানায় প্রবেশ করে। তবে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, ইয়াগি বাংলাদেশ লিমিটেড পোশাক কারখানাসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার নিচে অবস্থান করে। পরে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কতৃপক্ষ।


পুলিশ জানায়, সকালে বেশ কয়েকটা পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বেরন ছয়তলা এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে থেকে সরিয়ে দিতে চাইলে শ্রমিকরা শিল্প পুলিশ ১ এর এপিসি'তে হামলা চালায়। এসময় পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শ্রমিকরা বিভিন্ন গলিতে প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ গলিতে প্রবেশ করে সেখানেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে । বর্তমানে শ্রমিকরা বিভিন্ন অলিগলিতে অবস্থান করছে থমথমে পরিস্থিতি বিরাজ করছে শিল্পাঞ্চলে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com