কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ, সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২৩:০১
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ, সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমি ও পুকুরের দখল ফিরে পেতে এবং ন্যায়বিচারের আশায় স্থানীয় নেত্রীবৃন্দ ও মাতাব্বরদের দ্বারেদ্বারে ঘুরছেন ভুক্তভোগী কৃষক সরোয়ার হোসেন। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে সরোয়ার হোসেন পৈতৃক সূত্রে ৫৪ শতাংশ জমির মালিক হন। সহদেবপুর মৌজার ৩৫৪ নম্বর খতিয়ানের ৪২৯ নম্বর দাগে ৩৯ শতাংশ, ৪২৫ নম্বর দাগে ৬ শতাংশ এবং ৪৩৪ নম্বর দাগে ৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছিলেন তিনি। পরবর্তী সময়ে মাছ চাষের উদ্দেশ্যে ওই জমিতে পুকুর খনন করেন।


সরোয়ার হোসেনের অভিযোগ, সম্প্রতি স্থানীয় সহিদসহ কয়েকজন ব্যক্তি ওই পুকুরের দখল নেওয়ার চেষ্টা করেন। গত সপ্তাহে সহিদ পুকুরে মাছ ধরতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নিজের নিরাপত্তা চেয়ে কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে সরোয়ারের বাবা ওয়াহেদ আলী পুকুরসংলগ্ন পাঁচ শতাংশ জমি মসজিদের জন্য দান করেন। পরবর্তী সময়ে গ্রামবাসী মসজিদটি অন্যত্র সরিয়ে নেন। সরোয়ারের দাবি, মসজিদের নামে জমি দান করা হলেও এ বিষয়ে কোনো লিখিত কাগজপত্র নেই,এছাড়াও মসজিদ টি এখানে নেই। এজন্য প্রায় আট বছর আগে ওই জমিসহ পুকুর খনন করেন তিনি। তবে সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরটির দখল নেওয়ার চেষ্টা করছেন।


এদিকে সহদেবপুর ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট জমির রেকর্ড সরোয়ারের বাবা ওয়াহেদ আলীর নামে রয়েছে।
ভুক্তভোগী সরোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছি এবং পুকুরে মাছ চাষ করছি। থানায় অভিযোগের পর উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হলেও অভিযুক্তরা আসেননি। পুকুরে মাছ ধরতে বাধা দেওয়ায় আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি আমার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাই এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।


অভিযোগের বিষয়ে অভিযুক্ত সহিদের চাচা বাদশা মিয়া বলেন, মসজিদের জায়গাসহ সরোয়ার পুকুর খনন করে মাটি বিক্রি করেছেন। এজন্য আমারা সবাই মিলে ওই পুকুর দখল নিয়ে ভাতিজা সহিদের নিকট মাছ চাষ করার জন্য দিয়েছে।


তিনি বলেন ওই পুকুরে সরোয়ারের জমি যেমন রয়েছে, তেমনি মসজিদের জমিও রয়েছে। এ ছাড়া পুকুরের মধ্যে খাসজমিও আছে।


জমির মালিকানা ও পুকুরের দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে এলাকায় বিরোধের সৃষ্টি হয়েছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এ অবস্থায় জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করে বিরোধ নিষ্পত্তি এবং নিজের সম্পত্তির অধিকার ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষক সরোয়ার হোসেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com