
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে পড়েছে। এতে ট্রেনের দুই যাত্রী আহত হন। তবে নিচে দরজা পড়ে হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পড়ে যাওয়া দরজাটি উদ্ধার হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে জেলার কসবা উপজেলা সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ট্রেনের ‘ড’ বগির একটি দরজা খুলে পড়ে যায়। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ে যাওয়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচলের এমন ঘটনায় ট্রেনের বগির দরজার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দরজা না থাকা অবস্থাতে ট্রেনটি ঢাকা পর্যন্ত যায়।
ট্রেনের একাধিক স্টুয়ার্ড জানান, কসবার সালদানদী স্টেশন পার হয়ে মন্দবাগ স্টেশনের কাছে ঢাকামুখী ট্রেনের ড বগির একটি দরজা খুলে পড়ে। একাধিক যাত্রী দরজার সামনে দাঁড়িয়েছিল। কেউ কেউ বলেছেন, একটি অটোরিকশায় সামান্য ধাক্কা লেগে দরজাটি খুলে পড়ে।
বিকেল পৌনে ৫টায় ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতিকালে ‘ড’ বগির ২ নং সিটে বসে থাকা যাত্রী মো. জহিরুল ইসলাম বলেন, ‘চলন্ত অবস্থায় শব্দ পাই। উঠে দেখি একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারো কোনো সমস্যা হয়নি।
ট্রেনের পরিচালক (গার্ড) শমাস মো. লেলিন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলেন, ট্রেনে অনেক যাত্রীচাপ ছিল। বিশেষ করে কুমিল্লা স্টেশন পার হওয়ার পর আসনবিহীন যাত্রী আরো বেড়ে যায়। সালদানদী একটি লেভেল ক্রসিংয়ে অটোরিকশা আটকে যায়। স্থানীয় লোকজন এটিকে সরানোর চেষ্টা করছিলেন। এর মধ্যে দরজায় ধাক্কা লাগলে সেটি পড়ে যায়। এ সময় দরজার সামনে থাকা দুই যাত্রী পায়ে সামান্য ব্যথা পান। আমি গিয়ে দেখি যাত্রীরা এ নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা দরজাটি উদ্ধার করেন। দরজার তেমন ক্ষতি হয়নি বলে জেনেছি।
তিনি বলেন, যে বগিটি দুর্ঘটনা কবলিত হয়েছে এগুলো দরজা সবসময় বন্ধ রাখা হয়। অনেক সময় যাত্রীরা দুই-চার আঙুল ফাঁকা করে রাখেন। তারা কথা শুনতে চান না।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]