
রাজবাড়ীর পাংশা উপজেলার পুঁইজোর বাজারে প্রকাশ্যে সরকার বিরোধী মিছিলের জেরে ধরে কৃষকলীগ নেতা গোলাম মোস্তফা লুলুর বসতবাড়ীতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোলাম মোস্তফা লুলু উপজেলার পাট্টা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের এ ঘটনা ঘটেছে।পরিবারের দাবী এ ঘটনায় চারজন আহত হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন, ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর পুঁইজোর বাজারে ব্যবসায়ীদের মাঝে আতংক সৃষ্টির লক্ষ্যে কৃষকলীগের নেতার ছেলে উপজেলা যুবলীগের সদস্য রনি নেতৃত্বে কয়েকজন যুবকের একটি মিছিল বেড় হয়। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন সমর্থক ধাওয়া দিয়ে পিছু নেয়।পরে রনি কে না পেয়ের তার বসত বাড়িতে হামলা করে। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌছালে হামলাকারীরা চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক নেতা বলেন, যারা হামলার সাথে জড়িত তারা একসময় আওয়ামীলীগের নেতাদের সাথেই চলতো।তারা যদি বীরপুরুষ হত মিছিল করা যুবকদের ধরে পুলিশে দিতো।তারা মুলক তাদের পূর্বের প্রতিশোধ ও রাজনৈতিক পয়দা হাসিল করতে বসতবাড়িতে হামলা করেছে। মিছিল দেওয়ার অপরাধে যেমন রনিকে গ্রেফতার করা উচিত তেমনি বসতবাড়িতে হামলা করার অপরাধে তাদেরও গ্রেফতার করা উচিত।
এ বিষয়ে ভুক্তভোগী গোলাম মোস্তফা লুলু বলেন, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করা আবদার জেলে,তার ছেলে তুর্কি, হৃদয়সহ আরো কয়েকজন মিলে হামলা চালায়। এসময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো।
তিনি আরও বলেন, তারা বাড়িতে ঢুকে প্রথমে আমারসহ স্ত্রী, কন্যা ও ছেলের বউকে মারপিট করে।একই সঙ্গে আসবাবপত্র, টেলিভিশন ফ্রিজ সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। হামলাকারীরা যাবার সময় ছেলের বউয়ের ও কন্যার মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বসতবাড়িতে হামলার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়।আমরা ভুক্তভোগী পরিবার কে লিখিত অভিযোগ দিতে বলেছি। পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয় নাই, অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম ভুক্তভোগীর ছেলে রনি রাতে সাড়ে ৮ টার দিকে পুঁইজোর বাজারে সরকার বিরোধী মিছিল দেয়।এই ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে। এই ঘটনার পর থেকে মিছিল কারী উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য রবি আত্মগোপনে আছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]