অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২০:৩২
অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লক্ষ্মীপুরের চরশাহীতে অবৈধভাব চালু হওয়া মিল্লাত নামে একটি ইটভাটা পুরোপুরি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় বাসিন্দা ও ভাটার পাওনাদাররা।


ভাটার পূর্বের মালিক ফারুক আজমীর কাছ থেকে শতাধিক লোক অন্তত পাঁচ কোটি টাকা পাওনা থাকায় ওই পাওনাদাররা ভাটাটি বন্ধের দাবি জানিয়েছেন।


বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক পাওনাদার ভাটার সামনে বিক্ষোভ করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অবস্থান নেয় পুলিশ।


এদিকে নতুন করে যাতে আবাসিক এলাকা ও ফসলি জমির মাঠে গড়ে ওঠা ওই ইটভাটাটির পরিবেশ ছাড়পত্র দেওয়া না হয়, সে জন্য পরিবেশ অধিদপ্তরে অভিযোগ জানিয়েছেন তারা। এছাড়া অবৈধ ভাটার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ করেন।


জানা গেছে, চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহীর ইটভাটাটি পূর্বে সোনালী ইটভাটা নামে ছিল। তখন মালিক ফারুক আজমীর কাছে শতাধিক লোকজন আগাম ইট ক্রয়ের জন্য বিভিন্ন অংকের টাকা দেন। পাঁচ কোটি বেশি টাকা নেয় ফারুক আজমী। ব্যাংক থেকেও তিনি লোন নেন। পরে তিনি দেউলিয়া হয়ে পালিয়ে যান। চন্দ্রগঞ্জের এনআরবিসি ব্যাংক পাওনা আদায়ে ফারুকে জমি নিলামে তোলে। নিজাম নামে এক ব্যক্তি জমি নিলাম নিলেও সে ভাটাটি দখল করে। সেখানে মাটি কোটি টাকায় বিক্রি করে দেয়। কিন্তু শতাধিক পাওনাদার তাদের পাওনা বুঝে পায় নি। এরই মধ্যে মঞ্জু নামে এক ব্যক্তি ভাটাটি 'মিল্লাত' নাম দিয়ে নতুনভাবে চালুর উদ্যোগ নেয়। এতেই আপত্তি তোলে পাওনাদার ও স্থানীয় বাসিন্দারা।


বিক্ষোভকারী নাছির আহমেদ, ইব্রাহিম খলিল, আবু তাহের, নুরুল ইসলাম জানান, ভাটাটি অন্যকেউ চালু করলে তাদের পাওনা টাকা আদায়ে কোন হদিস থাকবে না৷ এছাড়া ভাটার কোন বৈধ কাগজপত্র নেই। সোনালী নামক ইটভাটার পরিবেশ ছাড়পত্র বাতিল হয়েছে। আবাসিক এলাকা ও ফসলি জমিতে যাতে ভাটা চালু না করতে পারে সেজন্য আমরা পরিবেশ অধিদপ্তরে লিখিত দিয়েছি। এছাড়া ভাটা বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অনুরোধ জানিয়েছি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, নির্দেশনা অমান্য করে ইটভাটা প্রস্তুতের কাজ করা হচ্ছে। খবর পেয়ে কয়েকবার কাজ বন্ধ করা হয়েছে। তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনভাবে ভাটা চালাতে পারবে না। অবৈধ ভাটায় ইট পোড়ালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।


পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুনুর অর রশিদ পাঠান বলেন, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তর এবং নতুন মালিক পক্ষকে ভাটাটি চালু না করতে চিঠি দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে ভাটা চালু করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিবার্তা/সুমন দাস/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com