এএসপি পদমর্যাদার ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২০:৪১
এএসপি পদমর্যাদার ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির সই করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা-টিআর) মো. ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), যশোরে (মনিরামপুর সার্কেল) সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) (উল্লেখ্য, তার পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পূর্বের বদলির আদেশটি বাতিল করা হয়েছে), হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পিটিসিতে, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএন-এ এবং রাজশাহী চারঘাট সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. খালেদ হোসেনকে রাজশাহী আরএমপি-এ বদলি করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com