
শিক্ষা মানুষের দূরদৃষ্টি বিকশিত করে, যার মাধ্যমে অর্জিত হয় প্রকৃত শিক্ষা মন্তব্য করেবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ধারা অব্যাহত থাকে সেখানে শিক্ষাগ্রহণ তাৎপর্যমণ্ডিত হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
শিক্ষা মানুষের দূরদৃষ্টি বিকশিত করে, যার মাধ্যমে অর্জিত হয় প্রকৃত শিক্ষা। সুশিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী দূরদৃষ্টি অর্জন করতে পারেন আবার তারা যেন আত্মমর্যাদা নিয়ে শিক্ষাজীবন শেষে দেশের জন্য কাজ করেন সেই প্রত্যাশার কথাও জানান রুহুল কবির রিজভী।
এছাড়াও শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানবিক বিকাশে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির এ নেতা শিক্ষার্থীদের যথাযথভাবে সৃজনশীল শিক্ষায় মনোনিবেশ করার উপর জোর দেন।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের বরণে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]