পঞ্চগড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭:০১
পঞ্চগড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই শিক্ষার্থীর নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত তিনজনই সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সকালে প্রাইভেট পড়া শেষে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।


নিহতরা হলো—বোদা উপজেলার সাকোয়া ফুলবাড়ি এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. রাহাত (১৬) এবং ভোলাবাসুনিয়া এলাকার মো. আতাউর রহমানের ছেলে মো. সাদিক (১৬)। আহত শিক্ষার্থী মো. রাব্বি (১৬), সে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকার আবু শাহের ছেলে।


বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com