৪ বছরে মোংলা বন্দরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৪:৫৩
৪ বছরে মোংলা বন্দরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পশুর নদীতে নাব্যতা কমে যাওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। বড় জাহাজগুলোকে বন্দরে প্রবেশের আগেই বহির্নোঙরে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য নামাতে হচ্ছে।


এতে বাড়তি অর্থ ও সময় ব্যয় হচ্ছে। সময়মতো পণ্য পরিবহনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক ব্যবসায়ী এখন চট্টগ্রাম বন্দরকে অগ্রাধিকার দিচ্ছেন। এর প্রভাব পড়েছে জাহাজের আনাগোনায়। গত চার বছরে মোংলায় জাহাজ আসার সংখ্যা কমেছে প্রায় ৪২ শতাংশ।


মোংলা বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ৯৮৭টি জাহাজ বন্দরে এসেছে। একই সময়ে ছেড়ে গেছে ৯৯৪টি। ২০১৬-১৭ অর্থবছরের পর এটিই সর্বনিম্ন জাহাজ আগমনের রেকর্ড।


তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ১ হাজার ৭১২টি জাহাজ বন্দরে এসেছিল।


পরবর্তী বছরগুলোতে সংখ্যাটি ক্রমাগত কমেছে। ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ২২৩টি, ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৮৯টি এবং ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৫২টি জাহাজ আসে। সর্বশেষ অর্থবছরে তা নেমে দাঁড়ায় ৯৮৭টিতে। চার বছরে আগমনের সংখ্যা কমেছে ৭২৫টি। একই সময়ে জাহাজের প্রস্থানও ৭১৪টি কমেছে।


বিবার্তা/জাহদি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com