সারাদেশ
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৯:১১
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের পুরাতন বাড়িতে আগুন দিয়েছেদুর্বৃত্তরা।


বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরিত্যক্ত বাড়ি হওয়ায় ওই বাড়িতে এমপি পরিবারের কেউ বসবাস করেন না বলে জানাগেছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের দাদার পুরাতন টিনসেড বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন বাড়িতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দলঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুলহালিম (টম মাস্টার) ওই বাড়ির পাশেই নিজ বাড়িতে বসবাস করেন।


পুরোনো বাড়িটিতে মূলত গবাদিপশু পালন করা হয়। আগুনে একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তবে কারা এ আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


নুসরাত তাবাসসুমের মা জোহরা খাতুন পাপিয়া বলেন, হঠাৎবিকট শব্দ শুনতে পাই। পরে ওই বাড়িতে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কারা আগুন দিয়েছে তা শনাক্ত করতে পারিনি।


আগুনের বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে তা জানা যাবে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com