নিরাপত্তার শঙ্কায় লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৯:৫৭
নিরাপত্তার শঙ্কায় লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল
প্রিন্ট অঅ-অ+

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে তার দুটি কনসার্টে গান পরিবেশনের কথা ছিল।


তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত আয়োজন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইকিউব এন্টারটেইনমেন্ট। একই সঙ্গে কনসার্টের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও জানিয়েছে প্রতিষ্ঠানটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে অপ্রত্যাশিত কারণে লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে।


কনসার্টের সমস্ত টিকিট বাতিল বলে গণ্য হবে। এ পর্যন্ত যতগুলো রিফান্ডের আবেদন পাওয়া গেছে, তা ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।
যেসব দর্শক এখনো টিকিটের টাকা ফেরত পেতে আবেদন করেননি, তাদের পাঠানো রিফান্ড ইমেইলে থাকা 'Get my refund' অপশনে ক্লিক করে বিকাশ, নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে বলা হয়েছে। আবেদন সম্পন্ন হলে ২৪ ঘণ্টার মধ্যে টিকিটের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়া হবে।


ইমেইল না পেলে স্প্যাম ফোল্ডার পরীক্ষা করার পরামর্শও দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
আগামী ১৬ নভেম্বরের মধ্যে গ্রাহকের পছন্দ অনুযায়ী মাধ্যমে টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ সাড়া না দিলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটেই সরাসরি অর্থ ফেরত পাঠানো হবে। সে ক্ষেত্রে সময় লাগতে পারে ৭ থেকে ১০ কার্যদিবস।


কনসার্ট বাতিলের কারণ ব্যাখ্যা করে ইকিউব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট করা নিরাপদ না।


আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। এটার দায়িত্ব নেওয়া খুব কঠিন হবে। প্রশাসনের পক্ষ থেকে অফিশিয়ালি নিষেধ করা হয়নি। আমাদের কাছে কনসার্টের অনুমতি আছে। কিন্তু আনঅফিশিয়ালি পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরাও চিন্তা করে দেখেছি, শিল্পীর সঙ্গেও কথা বলে দেখেছি। সব মিলিয়ে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com