চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৫:১৫
চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


রবিবার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ কথা জানান।


এ সময় খাদ্যমন্ত্রী মন্ত্রী জানান, ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।


এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, উৎপাদন কমে যাওয়ায় সুগন্ধিচাল রপ্তানি করছে না সরকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com