রাজধানীতে মাদক কারবারি নারীকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৫:২৯
রাজধানীতে মাদক কারবারি নারীকে ছুরিকাঘাতে হত্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর দক্ষিণখানে সুফিয়া খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।


শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে দক্ষিণখানের জয়নাল মার্কেটসংলগ্ন ৮ নম্বর রেলগেট এলাকায় ঝগড়া ও মারামারির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের ভাষ্য, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পরস্পরের পরিচিত। তাদের মধ্যে কেউ মাদক বিক্রির সঙ্গে জড়িত, আবার কেউ মাদকসেবী।


প্রাথমিকভাবে মাদক কারবারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় সুফিয়াকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রবিবার (৮ নভেম্বর) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. করিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ৮ নম্বর রেলগেট এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় সুফিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের পরিচিত। নিহত সুফিয়াও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদক কারবারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com