মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ২৩:২২
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মিরপুর-১২ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বাসের স্টাফদের চেষ্টায় আগুন নেভানো হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এই আগুন লাগার ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।


তিনি জানান, বাসটিতে আগুন দেয়ার চেষ্টা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপণ করা হয়েছে। কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com