চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:১৭
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


শনিবার (৭ নভেম্বর) ভোর রাত ২টা ১৫ মিনিটে চারঘাট পৌরসভার মেরামতপুর আয়নালপাড়া গ্রামের হলুদের বাগানের মধ্যে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।


এসআরবি-৫,রাজশাহীর সিপিএসসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হলুদের বাগানের মধ্যে প্লাস্টিকের বস্তায় মাদকদ্রব্য সাদৃশ বোতল পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এসআরবি'র আভিযানিক দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি মোতাবেক ১১৬ বোতল এস্কাফ জব্দপূর্বক উদ্ধার করা হয়।


এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায়,হস্তান্তর করা হয়েছে।


দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী, মাদক,অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এসআরবি'র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com