সারাদেশ
দৌলতপুরে বড় ভাইয়ের দায়ের কোপে কোপে ছোট ভাই নিহত
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ২১:৫০
দৌলতপুরে বড় ভাইয়ের দায়ের কোপে কোপে ছোট ভাই নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে কোপে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহত হয়েছেন।


শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আদাবাড়িয়াইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।


নিহত আতাউল মালিথা একই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোটছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার দুপুরে বড় ভাই তোফাজ্জেল মালিথা ও ছোট ভাই আতাউল মালিথার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।


একপর্যায়ে বড় ভাই তোফাজ্জেল মালিথার হাতে থাকা দা দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় কোপ দেন।


এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়লোকজন ও স্বজনরা আতাউল মালিথাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।


হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com