টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ২১:৪৩
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়ামিন মিয়া (২১) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নাগরপুরের দক্ষিণ দুয়াজানী এলাকায় অভিযুক্ত ইয়ামিন মিয়ার বাড়িতে যায় ওই স্কুলছাত্রী। সেখানে সে তার দাদা শ্বশুরের সঙ্গে কথা বলছিল। এ সময় ইয়ামিন কৌশলে তাকে নিজের বসতঘরে ডেকে নিয়ে যায়।


এজাহারে অভিযোগ করা হয়, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঘরের ভেতরে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ইয়ামিন। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে ওই কিশোরীর ভাতিজা বলে জানা গেছে।


এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান অভিযোগ পাওয়ার পরপরই অভিযান শুরু করেন। পরে ঘটনার তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত ইয়ামিন মিয়াকে গ্রেফতার করা হয়।


নাগরপুর থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com