বিশ্বের দূষিত ১২৬ শহরের তালিকায় শীর্ষে লাহোর, অষ্টম ঢাকা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪
বিশ্বের দূষিত ১২৬ শহরের তালিকায় শীর্ষে লাহোর, অষ্টম ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। এর মধ্যে বিশ্বের ১২৬টি শহরের তালিকায় বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।অন্যদিকে, তালিকার অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।


মঙ্গলবার (১০ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।


আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুমান স্কোর ৩০৩, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় স্থানে ভারতের নয়াদিল্লি, স্কোর ২৩২।


তৃতীয় স্থানে কলকাতা, স্কোর ১৭০। চতুর্থ স্থানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, স্কোর ১৬৩। পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, স্কোর ১৬২।অন্যদিকে, ঢাকার বায়ুমান স্কোর ১৫১, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com