
রাজধানীর লালবাগে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুনের ঘটনায় কোন কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
জানা গেছে, রাত সোয়া ১১টার দিকে লালবাগের একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়।
পরবর্তীতে রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে দু’টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]