
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার
করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (রবিবার) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪০, লালবাগ বিভাগ ৬২, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৫৩, তেজগাঁও বিভাগ ৭১, মিরপুর বিভাগ ১৫২, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৪৩ ও গোয়েন্দা বিভাগ তিন জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুইটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]