সৌদির রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯
সৌদির রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।


রবিবার (১৫ নভেম্বর) সকালে এক্সে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। এ সামরিক কমান্ডার বলেছেন, মিসাইলটি প্রতিহত করা হয়েছে।


তুর্কি আল-মালিকি এ তথ্য জানানোর কয়েক মিনিট আগে রিয়াদে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে সৌদির সিভিল ডিফেন্স। এরপর এটি আবার প্রত্যাহার করা হয়।


এ সময় সবাইকে কর্তৃপক্ষের নির্দেশনা মানার জন্য আহ্বান জানানো হয়।


এরআগে গতকাল ইয়েমেনে অবস্থানরত সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুথিরা।


হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইয়েমেনের খারাজের লাহিজে সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে।


তিনি দাবি করেন, ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কয়েক ডজন সেনা আহত ও নিহত হয়েছেন। এছাড়া অসংখ্য সামরিক যানও ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারে। তবে সৌদি আরব বিষয়টি নিশ্চিত করেনি।


গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে আবার পূর্ণমাত্রার হামলা ও পাল্টা হামলা শুরু হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের কাছ থেকে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি অভিযান শুরু করে। এরপর থেকে লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পায়।


ইয়েমেনের সরকার গতকাল জানায়, হুথিদের লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় সাড়ে সাতশ হামলা চালানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com