যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৫:৩২
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত (২৮) এক যুবক নিহত হয়েছেন।


রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।


তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি।


যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসান আলী জানান, রাতে টহল ডিউটি করার সময় যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালি মাদরাসার কিছু ছাত্র আমাদের খবর দেয়— মাদরাসার পেছনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


পুলিশের এই কর্মকর্তা জানান, ওই যুবকের বুকের বাম পাশে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com