গাজীপুরে ১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭
গাজীপুরে ১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও বেশ কয়েকটি কারখানা সাধারণ ছুটি ( আজকের জন্য) দেয়া হয়েছে। এ ছাড়া, শিল্পাঞ্চলে নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন ব্যাটেলিয়ান আনসার, এসআরবি'র ৭টি টহল টিম কাজ করছে৷


সোমবার (১৬ নভেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুন কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে।


খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্র ভঙ্গ করে দেয়া হয়। এ সময় শ্রমিকরা ছুটাছুটি করে ওই সড়ক থেকে সরে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।


শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে।


এদিকে, সোমবার গাজীপুরে ১৭ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়াও ২টি কারখানায় সাধারণ ছুটি দেয়া হয়েছে।


বিজিবি-৬৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গাজীপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্প অঞ্চল এলাকায় অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন আনসার সদস্য কাজ করছেন।


গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, ক্রমাগত অসন্তোষের জেরে শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আজকের জন্য ২টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে৷ কারখানা কর্তৃপক্ষ যে কোন সময় এসব কারখানা খুলে দিতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com