
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে দুই সপ্তাহ ধরে চলা শ্রমিক অসন্তোষের পর উৎপাদন শুরু হয়েছে শিল্পাঞ্চল সাভারের পোশাক কারখানা গুলোতে। যদিও এখন পর্যন্ত এই অঞ্চলে অন্তত ৫৪টি পোশাক কারখানা বন্ধের খবর পাওয়া গেছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার প্রায় সকল পোশাক কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেখা যায়। শ্রমআইন ২০০৬ সালের ১৩(১) ধারায় বন্ধ থাকা সাবিহা অ্যাপারেলস ও নিউএইজ গ্রুপের কারখানাগুলোতেও প্রবেশ করেছে শ্রমিকরা।
শিল্প পুলিশ জানায়, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমআইন ২০০৬ সালের ১৩(১) ধারায় ৩৫টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি ও মৌখিকভাবে ৫ পোশাক কারখানা বন্ধ রেখে মালিকপক্ষ। বাকি সব পোশাক কারখানায় সকালে শ্রমিক প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। এখন পর্যন্ত শিল্পাঞ্চলে পুরোদমে উৎপাদন চলছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্ক রয়েছে পুলিশ। শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ ও বিজিবি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]