
নিকাহ্ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে মোংলায় কলম বিরতি কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলার বিএলএস রোডে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সারা দেশে একযোগে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচিতে মোংলা শাখার সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরকান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান ও কাজী ওমর ফারুকসহ অন্য নিকাহ্ রেজিস্ট্রাররা অংশ নেন।
প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০২৬-এর খসড়ায় কর্ম-অধিক্ষেত্র পুনর্বিন্যাস ও নিয়োগের যোগ্যতা পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে তাঁরা পাঁচ দফা দাবি জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে, লাইসেন্সে উল্লেখিত বর্তমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা, মৃত বা অবসরজনিত কারণে শূন্য পদে যোগ্য পুত্রকে লাইসেন্স দেওয়া, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালার যোগ্যতা বহাল রাখা এবং নতুন বিধিমালা প্রণয়নের কমিটিতে নিকাহ্ রেজিস্ট্রারদের অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধি রাখা।
আন্দোলনকারীদের দাবি, প্রস্তাবিত বিধিমালা কার্যকর হলে তাঁদের পেশাগত অধিকার ও বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]