
দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লাশের সারি। এর মধ্যে ডেঙ্গুতে পাঁচ শতাধিক লাশ দেখল সারাদেশ। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও ৩ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০২ জনে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। এ সময়ে রোগটিতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৬৬ জন।
বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রামে ২৫১ জন, খুলনায় ২০১ জন, বরিশালে ১৮৫ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং সিলেটে ১১ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]