
রাজধানীর রামপুরার ওয়াবদা রোডে তাকওয়া মসজিদের পাশে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলিতে দুই কর্মচারী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্পিড টার্চ নেটওয়ার্ক এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানের ভেতরে ৪/৫ জন যুবক প্রবেশ করে গুলি চালায়। এতে দুজন আহত হন।
আহতরা হলেন- আহামেদ রুবেল (২৮) ও হাবিব (২৭)।
আহত হাবিব জানিয়েছেন, হামলাকারীদের একজন প্রথমে বলেন ‘টাকা দিলি না কেন’। এদের মধ্যে দুজনের মুখে মাস্ক পড়া ছিল।
আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা বলেন, গত ১৫/২০ দিন আগে গুজা বাদশা ও জনি মোবাইলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এবং বলেছিল, চাঁদা না দিলে এই এলাকায় ব্যবসা করা যাবে না।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত রুবেলের ডান পায়ে ও হাবিবের বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে।
আহত হাবিব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুলাল মিয়ার ছেলে। সাজু আহমেদ ঝালকাঠির নলছিটি উপজেলার ইউফুস মিয়ার ছেলে। দুজনেই তাদের অফিসে থাকতেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে এ ঘটনায় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]