দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের মিছিল
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:১০
দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের মিছিল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে টাঙ্গাইল জেলা যুবদল।


বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা।


বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ জন্য ওয়ার্ড, পাড়া-মহল্লা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।


এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্যসচিব ইকবাল তালুকদার, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদস্য মীর মাজেদুর রহমান সজিব, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক স্বাধীন মিয়া, সদস্যসচিব নজরুল ইসলাম, কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লাসহ যুবদল নেতা ওয়াসিম, রহমান, শরীফ, রতন ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com