সারাদেশ
গোপালগঞ্জের এমপি বাবরের ক্লিনিকে আগুন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২৩:৩১
গোপালগঞ্জের এমপি বাবরের ক্লিনিকে আগুন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত ‘আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনা ঘটে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ৭টার দিকে ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী ক্লিনিকটিতে হামলা চালায়। হামলাকারীরা ফেসবুক লাইভে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। প্রথমে তারা পাঁচতলা ভবনের নিচতলায় প্রবেশ করে প্যাথলজি, রিসিপশন এবং ডা. কে এম বাবরের ব্যক্তিগত অফিস কক্ষ ভাঙচুর করে। পরে নিচতলা থেকে বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে আসবাবপত্রের পাশাপাশি ভবনের সামনের অংশের সাইনবোর্ড পুড়ে যায়।


ঘটনার সময় ক্লিনিকের দ্বিতীয় তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়।


এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com