মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।


বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।


এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাঁশের খুঁটিতে বাঁধা তারে সামান্য আগুন লাগে। এরপর চারদিকে হইচই শুরু হয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। টিনশেড ও আধাপাকা বাড়িতেও আগুন দাউদাউ করে জ্বলে ওঠে।


একপর্যায়ে মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কোয়ার্টারের প্রাচীর লাগোয়া অংশের বস্তিতে আগুন লাগে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com