
খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক কলেজছাত্রী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা রাহাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৫৭) ও তার স্ত্রী হান্না সরকার (৪৫)। তাদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার লক্ষনপুর গ্রামে। আহত তমা রাহা (১৮) ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
খর্ণিয়া হাইওয়ে থানার সার্জেন্ট দীপু সরকার বলেন, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে মোংলা থেকে মোটরসাইকেলকে বাড়ির উদ্দেশে রওনা দেন স্বপন কুমার ও তার স্ত্রী। পথে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস মোটারসাইকেলটি ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তারা।
এতে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী এবং বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক স্বপন কুমার ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।
ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘটনার পরপর চালক ও সহকারী বাস রেখে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]