টমেটো চাষে আব্দুল মতিনের লাখপতি হওয়ার স্বপ্ন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৭:২৯
টমেটো চাষে আব্দুল মতিনের লাখপতি হওয়ার স্বপ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মাটিতে যেন সোনা ফলেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুল মতিন যেন এক টুকরো জমিতে বুনে দিয়েছেন তার সোনালী ভবিষ্যতের স্বপ্ন।


মাত্র ৩২ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে তিনি এখন দেখছেন ২ থেকে ৩ লাখ টাকা বিক্রির হাতছানি। তাঁর এই অভাবনীয় সাফল্য এখন এলাকার অন্য কৃষকদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি করেছে।


​কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে শুধু একক এই গ্রামেই নয়, পুরো উল্লাপাড়া উপজেলা জুড়ে এবার প্রায় ৫১ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। এখানকার উর্বর মাটি এবং অনুকূল আবহাওয়া সবজির বাম্পার ফলনে বিশেষ ভূমিকা রাখছে।


​মাঠ ঘুরে দেখা যায়, আব্দুল মতিনের ২২ শতকের ক্ষেতটি জুড়ে এখন শোভা পাচ্ছে থোকা থোকা লাল টমেটো। প্রতিটি গাছে ঝুলে থাকা পাকা ও আধাপাকা টমেটোর ভারে ডালগুলো নুইয়ে পড়ার উপক্রম। নিজের অদম্য পরিশ্রম, সঠিক সময়ে সার-কীটনাশক প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যার সুবাদেই আজ তাঁর এই সাফল্য।


​এ বিষয়ে কৃষক আব্দুল মতিন বলেন, “পড়ালেখা বা অন্য কোনো বড় চাকরি নয়, নিজের জমানো আর ধারদেনা করে ৩২ হাজার টাকা খরচ করেছি ২২ শতক জমিতে। যেভাবে ফলন এসেছে, তাতে আশা করছি এবার অন্তত ২ থেকে ৩ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারব। আল্লাহর রহমতে খরচ বাদ দিয়ে ভালো একটা লাভ থাকবে।”


​স্থানীয় কৃষকরা জানান, মতিনের এই সাফল্য প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমে অল্প জমিতেও বাণিজ্যিকভাবে লাভবান হওয়া সম্ভব।


পাইকাররাও এখন ক্ষেত থেকেই টমেটো কিনতে যোগাযোগ করছেন, ফলে বাজারে নিয়ে যাওয়ার বাড়তি ঝামেলা বা পরিবহন খরচও কমে যাচ্ছে।


​উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী বলন, এলাকার কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।


আব্দুল মতিনের মতো পরিশ্রমী কৃষকদের হাত ধরেই উল্লাপাড়ার কৃষি অর্থনীতি আরও বেশি সমৃদ্ধশালী হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।


বিবার্তা/কাইয়ুম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com