রাজশাহীতে ফলের কার্টুনে মিলল বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৭:২০
রাজশাহীতে ফলের কার্টুনে মিলল বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে চাঁপাই-চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ২টি বিদেশি পিস্তল,৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।


সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-৫ এর একটি আভিযানিক দল ওই চেকপোস্ট পরিচালনা করে।


এসআরবি-৫ এর মিডিয়া সেল জানায়, অভিযানকালে বাসের মালামাল রাখার বক্স তল্লাশি করা হয়। এ সময় একটি ফলের কার্টুনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পিস্তল, গুলি ও ম্যাগজিনগুলো উদ্ধার করা হয়।


উপস্থিত বাসযাত্রীদের ভাষ্যমতে, চেকপোস্টের তথ্য জানতে পেরে বাসটি চেকপোস্টে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যায়। বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে সৌদিয়া পরিবহনের বাসে উঠেছিল। তাৎক্ষণিকভাবে তার নাম-ঠিকানা বা কোনো পরিচয় পাওয়া যায়নি।


পলাতক ওই যাত্রীর নাম-ঠিকানা অনুসন্ধানে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি। পরে জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়।


উল্লেখ্য,প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী,মাদক, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com