রাজধানীতে ৩ বাসে আগুন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:২৮
রাজধানীতে ৩ বাসে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানী ঢাকার পল্লবী, মহাখালী ও বাড্ডার লিংক রোডে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১০টার দিকে এসব আগুনের ঘটনা ঘটে।


এদিন রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী ছিল না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা–পুলিশ।


মহাখালীর আগুনের বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসছিল। কে বা কারা পেছন থেকে আগুন দিয়েছে। তবে কেউ হতাহত হননি।


অপর দিকে রাত সাড়ে ১০টার দিকে হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন দেওয়া হয় বলে বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম জানিয়েছেন।


তিনি বলেন, “একটি বাসে কে বা করা আগুন দিয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।”


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান বলেন, “বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।”


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com