ডেঙ্গু একদিনে প্রাণ গেল আরও ৫ জনের
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:০৬
ডেঙ্গু একদিনে প্রাণ গেল আরও ৫ জনের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৫০৭ জনের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৭ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, রাজশাহী বিভাগে ১২৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩০৮ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৬০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com