মহাখালী সাততলা বস্তিতে আগুন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫
মহাখালী সাততলা বস্তিতে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।


বুধবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। রাস্তার যানজটের কারণে ইউনিটগুলোর পৌঁছাতে দেরি হচ্ছে।


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com