
রাজধানী মিরপুরে নূপুর নামে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছেন তার প্রেমিক। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তার বাড়ি ভোলায়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই নারীর প্রেমিক রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কারখানায় কাজ শেষে দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন নূপুর।
পথে ৫ নম্বর সড়কে পৌঁছালে রায়হান ও কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে নূপুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, রায়হান ও নূপুর তিন বছর ধরে সম্পর্কে রয়েছে।
সম্প্রতি রায়হান তার পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে নূপুর তা প্রত্যাখ্যান করে।
তিনি বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]