বান্দরবানে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২০:০০
বান্দরবানে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বান্দরবানের আলীকদম উপজেলায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।


বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার সিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত সাজু আলীকদম থানায় কর্মরত ছিলেন এবং তার বাড়ি কক্সবাজার জেলায়।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে আলীকদম সদরের দিকে যাচ্ছিলেন সাজু চক্রবর্তী। পথে সিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com