শেরপুর সীমান্ত দিয়ে ভারত প্রবেশের চেষ্টা, আটক ১২
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:১৭
শেরপুর সীমান্ত দিয়ে ভারত প্রবেশের চেষ্টা, আটক ১২
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বুধবার (১৮ নভেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে মঙ্গলবারদিবাগত রাতে উপজেলার মিশনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।


ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল মিশনমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের শামিম (২৩), রসুলপুর গ্রামের আব্দুল করিম (২১), রাজশাহীর গোদাগাড়ীর মাদবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪), রাজশাহীর দেয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের মাবদুল বিশেষতুলা গ্রামের রুবেল (৩০) এবং রাজশাহীর রাতাহারি গ্রামের মেসবাউল (২০)।


বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com