আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফি
থাইল্যান্ডকে হারিয়েও থেকে ছিটকে গেল বাংলাদেশ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:৩৩
থাইল্যান্ডকে হারিয়েও থেকে ছিটকে গেল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

থাইল্যান্ডকে হারিয়েও আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির সুপার সিক্সে উঠতে পারল না বাংলাদেশ। বুধবার (১৮ নভেম্বর) ওমানের আজমানে শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৩ রানে হারিয়েছে নিগার সুলতানার দল। তবে একই সময়ে নেদারল্যান্ডসকে ৩৩ রানে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।


ম্যাচের শেষ বলে থাইল্যান্ডের প্রয়োজন ছিল ৮ রান। জান্নাতুল ফেরদৌসের বলে বাউন্ডারি হাঁকিয়ে ব্যবধান ৩ রানে নামিয়ে আনেন আফিসা সুয়াঞ্চনরাঠি। জয় নিশ্চিত হলেও প্রত্যাশিত ব্যবধানে জিততে না পারায় বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়।


টস হেরে আগে ব্যাট করে ১৩২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নিগার। ৩৬ বলের ইনিংসে ছিল পাঁচটি চার। সোবহানা মোস্তারি করেন ২৮ রান। শেষ দিকে স্বর্ণা আক্তার ও রিতু মনি যথাক্রমে ১৪ ও ১২ রান করেন।


জবাবে নানাপাট কোঞ্চারোয়েঙ্কাইয়ের ৫৭ রানের ইনিংসেও জয়ের দেখা পায়নি থাইল্যান্ড। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা ও জান্নাতুল ফেরদৌস।


চার ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুটি করে জয় পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় সুপার সিক্সে উঠেছে জিম্বাবুয়ে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com