
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ম্যাচের ৯, ১৫ ও ২০ মিনিটে গোল করে নিজের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস। এর আগে ব্রাজিলের হয়ে এক ম্যাচে কখনো তিন গোলের দেখা পাননি ২৬ বছর বয়সী এই ফুটবলার।
গত শনিবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভিনিসিয়ুস। সেদিন করেছিলেন জোড়া গোল। তবে তার জোড়া গোলের পরও ৩-২ ব্যবধানে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।
সিঙ্গাপুরের বিপক্ষে দ্রুত হ্যাটট্রিক করে এবার সেই হতাশা কাটানোর সুযোগ পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল।
২০২৬ সালের শেষ আন্তর্জাতিক ম্যাচে ভিনিসিয়ুসের এমন পারফরম্যান্স ব্রাজিল শিবিরে বাড়তি স্বস্তি এনে দেবে। একই সঙ্গে জাতীয় দলের জার্সিতে নিজের গোল করার সামর্থ্যের আরেকটি বড় প্রমাণ দিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]