কসবায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:৫২
কসবায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক চাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলা তিনলাখ পীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর জেলার নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় তার সাথে থাকা মো. সাহাদাৎ নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।


সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, সকালে আলমগীর ও সাহাদাৎ মোটর সাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিল পথিমধ্যে তিনলাখ পীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। একে ঘটনাস্থলে আলমগীর মারা যায় এবং তার সাথে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com