
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযান চালিয়ে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টার অভিযোগে ১০৭ ব্যক্তিকে গ্রফেতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বুধবার রাতে উত্তরা থেকে নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। এছাড়া একই দিন রাতে তেজগাঁওয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা ১৪ জনের নাম–পরিচয় জানিয়েছে ডিএমপি।
ডিএমপি বলছে, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে এই ব্যক্তিদের গ্রেফতার করা হয়। তাঁরা আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মী।
গ্রেফতার ১৪ জন হলেন- মো. রমজান হোসেন (২৩), মো. শহিদুল ইসলাম (২৯), আবদুর রাজ্জাক কায়েস (২৬), মো. আবদুল আজিজ (৪২), মো. আমিন (২৬), মো. মাহিন (২৫), মো. সানাউল্লা (৬০), রাশেদ সরদার (৪০), এম এ হাকিম, গোলাম রব্বানী শামীম, মো. ইব্রাহিম আকন্দ (২৫), মো. সালাউদ্দিন শাকিল (৪৩), মো. নুরুন্নবী (২৭) ও সাইফুল ইসলাম (২৭)।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল রাতে মিরপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন- শামীম হোসাইন, শরিফ সাইফুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আসলাম হক ও নাজমুল হক।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, গ্রেফতার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]