পাবনায় আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৬:৫৯
পাবনায় আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবনার বেড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।


গত কয়েক দিন ধরে চলা উত্তেজনা ও সংঘর্ষ শনিবার (২১ নভেম্বর) দুপুরে ভয়াবহ রূপ নেয়।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।


ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে।


এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর (শনিবার) দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com