
বর্তমান বিএনপি সরকার উন্নয়নের সরকার। বিদেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী নেতারা উসকানি দিয়ে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা চেষ্টা করছে ফ্যাসিস্টরা। দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব বিরামপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে সভায় সরকারের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বর্তমানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোছা. তানজিনা খাতুনের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে মতামত ও আলোচনা উপস্থাপন করেন জাহিদ হোসেন।
তিনি বিরামপুর উপজেলার উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচি নিয়ে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, আপনারা আমাকে বলতে আমাদের সরকার বাহাদুরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন! আমার নির্বাচনি এলাকা বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া বিরামপুর শহরে চার লেনের সড়কের কাজ,পরিত্যক্ত জেলখানা,বাস টার্মিনাল, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রাস্তাঘাটের সংস্কার কাজ এবং পাকাকরণ, সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন, স্বল্প খরচে হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
পরে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি ।
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে সকল কলহ ও দ্বন্দ্ব ভূলে গিয়ে সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং রাজপথে থেকে জনগনকে সাথে নিয়ে সকল খারাপ কাজের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত থাকার আহবান জানান মন্ত্রী।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]