নারায়ণগঞ্জে বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৮
নারায়ণগঞ্জে বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) ভোরে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ভাড়াটিয়া ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, রাতে ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ করে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ফ্ল্যাটটিতে আগুন ধরে যায়। এতে দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। এ সময় গৃহকর্তা শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের বাসায় বেড়াতে আসা এক আত্মীয় দগ্ধ হন।


পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করেন। এরপর তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।


স্থানীয়দের ধারণা, রাতে রান্নাঘরের চুলার চাবি খোলা থাকায় ফ্ল্যাটে গ্যাস জমে যায়। ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালানোর সময় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।


এ ঘটনায় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ ও দগ্ধ ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com