আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানা ছুটি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২:০১
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানা ছুটি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তা অবরোধ করার চেষ্টাকালে সাভারের আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।


শিল্প পুলিশ জানায়, সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায়


এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় এখন পর্যন্ত ৫০টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য ১১ টি তৈরি পোশাক কারখানা। অপরদিকে সাভারে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com