সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৪:৩৬
সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি-কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া বা ঠান্ডা লাগার সমস্যা লেগেই আছে। আজ জ্বর, তো কাল গলা ব্যথা। নাক দিয়ে পানি পড়ছে, শোয়ার পরেই নাক বন্ধ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেই সঙ্গে শুকনো কাশি তো আছেই।


এই সমস্যার সমাধানে ঘরোয়া সহজ ৫টি টোটকা জেনে নিন।


যষ্টিমধু ও গোলমর


এক কাপ পানিতে কিছুটা যষ্টিমধু, গোটা গোলমরিচ ও কয়েকটি তুলসীপাতা দিয়ে ভালো করে ফোটাতে থাকুন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে নিন। হালকা গরম অবস্থায় এটি ধীরে ধীরে পান করুন। গলা ব্যথা, চুলকানি বা ঠান্ডা লেগে গলা বসে যাওয়ার সমস্যা, নাক থেকে পানি পড়ার সমস্যা দূর করতে এটি অত্যন্ত কার্যকর।


আখের গুড় ও কালো তিলের নাড়ু


কালো তিল ক্যালশিয়াম, আয়রন এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ। প্রথমে কালো তিল হালকা ভেজে গুঁড়া করে নিতে হবে। এরপর গুড় গলিয়ে ভাজা তিলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হলে ছোট ছোট নাড়ুর মতো তৈরি করে বয়ামে ভরে রাখতে হবে। প্রতিদিন সকালে একটি করে এই নাড়ু খেতে পারেন। এতে সর্দি-কাশি, গলা ব্যথা কমে যাবে।


শুকনা আদা ও ধনিয়া গুড়া


এক গ্লাস পানিতে কিছুটা শুকনা আদার গুঁড়া এবং ধনে বীজ দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। সেই পানি ছেঁকে চায়ের মতো পান করুন। চাইলে এতে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। এই চা দিনে দুইবার করে খেলে শুকনা কাশি দূর হবে। অ্যালার্জির সমস্যাও কমবে।


বেসনের শিরা


বেসনের সঙ্গে দুধ, ঘি, হলুদ আর গোলমরিচ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। একে বলা হয় বেসনের শিরা। এর মধ্যে দেওয়া যায় আদাও। সর্দি-কাশি হলে এটি দিনে দুইবার পান করলে আরাম পাবেন।


বিবার্তা/এসএম

















সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com