
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিয়েছে দ্রুতগতির একটি লরি। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত একটায় উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ৬ বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি ৩ জনের পরিচয় শনাক্ত কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে বাসযোগে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা। পথে কুমিরায় বাসে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে আনলে আরও ২ জনের মৃত্যু হয়।
জানা যায়, আহত ৪ জনকে উদ্ধার করে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]