কঠোর নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬
কঠোর নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
পলাশ হোসেন, পাবনা
প্রিন্ট অঅ-অ+

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে।


এর আগে রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়। পরে সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।


ইউরেনিয়ামের চালানটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় ইউরেনিয়ামবাহী গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প। এই প্রকল্পে পারমাণবিক জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com